প্রচারের আলো থেকে আলোকবর্ষ দূরে থেকেই জীবন কেটেছে ওআরএস পথপ্রদর্শকের
কলকাতা : ৭১-এর বাংলাদেশ মুক্তিযুদ্ধের তিনিও ছিলেন এক সৈনিক। আগ্নেয়াস্ত্র হাতে রণাঙ্গনে শত্রুনিধন নয়। তিনি লড়ছিলেন মানুষের প্রাণ বাঁচাতে। ভারত-বাংলাদেশ সীমান্তে তখন শরণার্থী শিবিরে অগণিত আশ্রিত আক্রান্ত কলেরা বা ডায়রিয়ায়। এমনই অবস্থা, বিষ্ঠায় ঢেকে যাচ্ছে পায়ের জুতো। সেই অবস্থায় দাঁড়িয়ে নিজের কর্তব্যে অবিচল ছিলেন চিকিৎসক দিলীপ মহলানবিশ৷ ২৮ জুন থেকে ৩০ অগাস্ট পর্যন্ত তাঁর অক্লান্ত সংগ্রাম চলেছিল বমি ও বিষ্ঠায় মাখামাখি হয়ে থাকা রোগীদের সুস্থ করে তুলতে৷ তবে তাঁর সেই সংগ্রামের থেকেও অনেক বেশি কঠিন ছিল মৃতসঞ্জীবনী ওআরএস-এর জন্য…

