বাংলাদেশঃ হত্যা মামলায় ইউপি চেয়ারম্যান কারাগারে
কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর): ফরিদপুরের বোয়ালমারী উপজেলার পরমেশ্বরদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আ. মান্নান মাতুব্বর হত্যা মামলায় জেল হাজতে রয়েছেন। এদিকে চেয়ারম্যানের অনুপস্থিতি ও কোনো প্যানেল চেয়ারম্যান দায়িত্বে না থাকায় চরম দুর্ভোগে ইউনিয়নবাসী। পরিষদে আগত সেবা প্রার্থীরা হতাশ হয়ে ফিরে যাচ্ছেন। জানা যায়, উপজেলার পরমেশ্বরদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আ. মান্নান মাতুব্বরকে একটি হত্যা মামলায় কারাগারে প্রেরণ করে আদালত। তারপর থেকে অভিভাবকহীন চলছে পরমেশ্বরদী ইউনিয়ন পরিষদের কার্যক্রম। সূত্র জানায়, ২০২১ সালের ২৩ জুলাই পরমেশ্বরদী ইউনিয়নের পরমেশ্বরদী কাজীপাড়া জামে মসজিদ সংলগ্ন স্থানে…

