Srijit Mukherjee: ‘এরাজ্যের মুখ্যমন্ত্রীর সমস্যা মেটানোর আন্তরিক ইচ্ছে আছে, দেশের অন্য জায়গায় এটা নেই’
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আরজি কর কাণ্ডের জেরে স্বাস্থ্য ভবনের সামনে অবস্থানে জুনিয়র ডাক্তাররা। বেশ কয়েকটি দাবি নিয়ে আন্দোলনে বসেছেন তাঁরা। মুখ্যমন্ত্রীর তরফ থেকে একাধিকবার আলোচনায় বসতে চেয়ে বার্তা পাঠানো হয়েছে জুনিয়র ডাক্তারদের। কিন্তু প্রতিবার বিভিন্ন কারণ দেখিয়ে সেই আলোচনা সম্ভব হয়নি। এমনকি ডাক্তারদের সাথে আলোচনার জন্য বৃহস্পতিবার নবান্নের সভাঘরে দুই ঘন্টারও বেশি সময় ধরে অপেক্ষা করেছিলেন মুখ্যমন্ত্রী। কিন্তু ‘সরাসরি সম্প্রচার’ না হওয়ার জন্য সেই আলোচনায় বসতে রাজি হননি জুনিয়র ডাক্তাররা। এই অবস্থায় স্বাস্থ্য ভবনের সামনে আন্দোলনরত ডাক্তারদের কাছে…

