পাকিস্তানে রণবীর সিং-অক্ষয় খান্নার বিরুদ্ধে এফআইআরের দাবি: ধুরন্ধর ছবিতে ভুট্টোর দলকে সন্ত্রাসবাদের সমর্থক হিসেবে দেখানোর অভিযোগ।
পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) দলের কর্মী ধুরন্ধর ছবির বিরুদ্ধে শুক্রবার আদালতে আবেদন করেন। ভারতীয় ছবি ‘ধুরন্ধর’-এর বিরুদ্ধে পাকিস্তানের করাচির একটি আদালতে শুক্রবার একটি পিটিশন দায়ের করা হয়েছে। অনুমতি ছাড়াই ছবিটিতে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর ছবি, পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) পতাকা এবং দলীয় সমাবেশের ফুটেজ ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। এর পাশাপাশি ছবিটিতে পিপিপিকে সন্ত্রাসবাদ সমর্থনকারী দল হিসেবে দেখানোরও অভিযোগ উঠেছে। করাচির জেলা ও দায়রা আদালতে (দক্ষিণ) পিপিপি কর্মী মোহাম্মদ আমির এই আবেদনটি দায়ের করেছেন। পিটিশনে দাবি…

