বাংলাদেশঃ সাহিত্যচর্চায় কার্যকর ভূমিকা রাখছে ‘নতুন এক মাত্রা’
সান নিউজ ডেস্ক: শিল্প-সাহিত্যের পত্রিকা ‘নতুন এক মাত্রা তরুণ লেখক পুরস্কার ২০২২’ প্রদান অনুষ্ঠানে দেশের বিশিষ্ট কবি ও সাহিত্যিকগণ বলেন, কবি সাহিত্যিকরা দেশ ও জাতির প্রতি দায়বদ্ধ। তবে দেশের সাহিত্যকে আরো বিকশিত ও সমৃদ্ধ করতে বেশি বেশি পৃষ্ঠপোষকতা প্রয়োজন। সাহিত্য-সংস্কৃতিকে এগিয়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। কবি সাহিত্যিকদের যথাযথ মূল্যায়ন করতে পারলে দেশ, জাতি ও সমাজ উপকৃত হবে। সাহিত্যিক যুগমানস ও ঐতিহ্যকে ধারণ করেই সাহিত্যের পথে এগিয়ে যাবে। আমরা যারা লেখালেখি করি নিজস্ব তাগিদেই লিখব, জাতীয় সংকটকালে কবি…

