নতুন রাজনৈতিক দল, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নয়াদিল্লি: পদত্যাগ করে রাজনীতিতে যোগ দেওয়ার ঘোষণা করেছিলেন। এবার নিজের দল গড়লেন প্রাক্তন IAS অফিসার দিব্যা মিত্তল। ‘জন নীতি ভারত’ নামে দল গড়লেন নিজের। সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে পদত্যাগ করেছিলেন দিব্যা। জানিয়েছিলেন, সিস্টেমে ভিতরে থেকে দেখেছেন মানুষের দাবিদাওয়া, অভাব-অভিযোগ উপর মহল পর্যন্ত পৌঁছয় না। তাই সরাসরি মানুষের মাঝে থেকে কাজ করতে চান। (Divya Mittal in Politics) উত্তরপ্রদেশ ক্যাডারের IAS অফিসার ছিলেন দিব্যা। চলতি বছরের অগাস্ট মাসে পদত্যাগ করেন তিনি। জানান, বিভিন্ন ক্ষেত্রে মানুষের সমস্যার কথা তুলে ধরেন তিনি।…

