Kolkota Cyclothon 2025: কলকাতায় এবার ১ দিন সাইকেল চালিয়েই জিততে পারেন হাজার হাজার টাকা
শুভপম সাহা: তখন ঘড়ির কাঁটায় প্রায় একটা। শনিবারের এক বারবেলা বলাই চলে। সল্টলেক সাই রিজিওনাল সেন্টার স্পোর্টস সায়েন্স বিল্ডিংয়ের অডিটোরিয়ামে, ধীরে ধীরে বেশ কিছু মানুষের আনাগোনা শুরু হয়েছে। আচমকাই নজর কাড়লেন ৬৪ বছরের এক ‘যুবক’! নাম-নরেশ কুমার গুপ্তা। আকর্ষণীয় বেশভূষা। পরনে সাদা রাউন্ড নেক টি-শার্ট, বুকে জ্বলজ্বল করছে ‘ফিট ইন্ডিয়া’র লোগো। গলায় তেরঙা স্কার্ফ, মাথার টুপিতেও জাতীয় আবেগ সঙ্গে পতাকা। মাথা থেকে কোমর পর্যন্ত ফিটনেস ও পরিবেশ সংরক্ষণের বার্তা খোদাই করা বন্ধনীতে রেখেছেন নিজেকে। সঙ্গে জুড়েছেন একাধিক গেরুয়া-সাদা-সবুজ ধ্বজা।…

