পানীয়ের গ্লাস টেবিলে রেখে পার্টিতে উদ্দাম নাচ কাজল কন্যা নাইসার, ভাইরাল ভিডিয়ো
গ্রিসে ছুটি কাটাচ্ছেন অজয় দেবগণ এবং কাজল কন্যা নাইসা দেবগণ। নেটমাধ্যমে দারুণ জনপ্রিয় এই স্টার কিড। বিদেশ থেকে তাঁর একাধিক ছবি ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। বন্ধুদের সঙ্গে উদ্দাম পার্টি করতে দেখা গিয়েছে নাইসাকে। সম্প্রতি নেটমাধ্যমে নাইসার একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। ভিডিয়োতে নীল-সাদা পোশাকে দেখা মিলেছে কাজল কন্যার। হাতের ড্রিংস টেবিলে রেখেই বন্ধুদের সঙ্গে পার্টিতে উদ্দাম নাচ করতে দেখা গিয়েছে তাঁকে। এরপর অপর একটি ভিডিয়োতে সমুদ্র ঘেঁষা কোনও রেস্তোরাঁয় বসে ওয়াইন উপভোগ করছেন নাইসা। পার্টিতে মত্ত নাইসা দেবগণ কয়েকদিন ধরে…

