বাংলাদেশঃ বিএনপির জন্ম সত্যকে আড়াল করতে
সান নিউজ ডেস্ক : সত্যকে আড়াল করার জন্য বিএনপির জন্ম হয়েছে। তারা বাংলাদেশের ইতিহাসকে বিকৃতি করার চেষ্টা করেছে। জাতির পিতা বঙ্গবন্ধুর নাম মুছে ফেলার চেষ্টা করেছে বলে মন্তব্য করেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক। শুক্রবার (২৭ জানুয়ারি) রাজশাহীর মাদরাসা মাঠ পরিদর্শনে এসে এসব কথা বলেন তিনি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল মাহমুদ টুকুর বক্তব্যের বিষয়ে তিনি বলেন, ‘বিএনপি আমাদের কাছে কোনো সাবজেক্ট নয়। টুকু মিথ্যা তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করেছেন।’ গত বুধবার রাজশাহীতে এক সমাবেশে ইকবাল…

