বাংলাদেশ: উপদেষ্টাদের সহকারী হবেন শিক্ষার্থীরা
নিজস্ব প্রতিবেদক : অন্তর্বর্তীকালীন নতুন সরকারের উপদেষ্টাদের সঙ্গে ‘সহকারী’ হিসেবে শিক্ষার্থীদের মধ্য থেকে কাজের সুযোগ দেওয়া হবে বলে জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও নতুন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়া নাহিদ ইসলাম। শুক্রবার (৯ আগস্ট) বিকেলে অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম বৈঠক শেষে তিনি এসব কথা বলেন। নাহিদ ইসলাম বলেন, ছাত্র সমাজ আমাদের দেশের একটি বড় শক্তি। নতুন সরকারের সঙ্গে আমরা তাদেরও কাজের সুযোগ দিতে চাই। এ লক্ষ্যে উপদেষ্টাদের সঙ্গে ‘সহকারী উপদেষ্টা’ পদ সৃষ্টি করে শিক্ষার্থীদের কাজের সুযোগ তৈরি…

