দারিদ্র্যর মধ্যেও পড়াশোনা ছাড়েননি, পাঁচবারের চেষ্টায় সফল হলেন NEET-এ
NEET Success Story: “কেউ যদি মন থেকে কিছু করতে চায়, হাজার বাধাও তাঁকে থামাতে পারে না।’’ এটা শুধু কথার কথা নয়। জীবনের সার সত্য। রাজস্থানের যুবক তা প্রমাণ করলেন আরও একবার। ষষ্ঠ শ্রেণীতে পড়তে পড়তে বিয়ে হয়ে যায়। বয়স তখন মাত্র ১১ বছর। ২০ বছর বয়সে এক কন্যার পিতা। সংসার, দায়িত্ব কোনও কিছুই টলাতে পারেনি তাঁকে। ডাক্তার হওয়াই ছিল তাঁর পাখির চোখ। অবশেষে সাফল্য মিলল। চিতোরগড় জেলার ঘোসুন্দা গ্রামের বাসিন্দা রামলাল। দারিদ্র নিত্যসঙ্গী। লেখাপড়ার জন্য অনেক কাঠখড় পোড়াতে হয়েছে। ছোট…

)