নিবন্ধন পেল গণসংহতি আন্দোলন
নিজস্ব প্রতিবেদক : মো. জোনায়েদ সাকির দল গণসংহতি আন্দোলন রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেয়েছে। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) দলটির নিবন্ধনের প্রজ্ঞাপন ও নির্বাচনী প্রতীক আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়। এসময় নির্বাচন কমিশন সচিব শফিউল আজিমের কাছ থেকে নিবন্ধনের কপি নেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি। গণসংহতি আন্দোলনের নিবন্ধন নম্বর ৫৩। দলীয় প্রতীক ‘মাথাল’। প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের রায় ও আদেশের পরিপ্রেক্ষিতে গণসংহতি আন্দোলনকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশ নির্বাচন কমিশন রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন করেছে। প্রসঙ্গত,…

