মৃতপ্রায় অবস্থায় ১৩ বছর, ছেলেকে মুক্তি দিতে চান মা-বাবা, নিষ্কৃতিমৃত্যুতে কি অনুমতি দেবে আদালত?
মৃতপ্রায় অবস্থায় ১৩ বছর, ছেলেকে মুক্তি দিতে চান মা-বাবা, নিষ্কৃতিমৃত্যুতে কি অনুমতি দেবে আদালত? প্রাণবায়ু রয়েছে। কিন্তু শরীর নিস্তেজ। একদশকেরও বেশি সময় ধরে একই অবস্থা। দিল্লির যুবক, ৩২ বছর বয়সি হরীশ রানার নিষ্কৃতিমৃত্যুর আর্জি নিয়ে এবার নড়েচড়ে বসল সুপ্রিম কোর্ট। কোনও রকমে প্রাণবায়ু চলছে, অথচ শয্য়াশায়ী, উদ্ভিজ্জ অবস্থা থেকে তাঁকে নিষ্কৃতি দেওয়ার বিষয়টি পর্যালোচনা করে দেখা হবে বলে জানাল দেশের সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের বিচারপতি জেবি পর্দিওয়ালা এবং কে ভি বিশ্বনাথনের বেঞ্চ ইতিমধ্যেই দেখা করেছেন হরীশের মা-বাবার সঙ্গে। হরীশের…

