বাংলাদেশঃ বৃদ্ধ মাকে বের করে দিল সন্তানরা
আমিরুল হক, নীলফামারী : নীলফামারীর সৈয়দপুরে বাড়ি ও বাজারের দুইটি দোকান দখলে নিয়ে বৃদ্ধ মাকে বের করে দিয়েছেন সন্তানরা। উপজেলার পুরাতন বাবুপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর বৃদ্ধ মা মোছা: জোবাইদা খাতুন (৭০) দীর্ঘদিন ধরে মেয়েদের বাড়িতে অবস্থান করছেন। জোবাইদা খাতুন ওই এলাকার মৃত আব্দুল হালিমের স্ত্রী। এ ঘটনায় তিনি স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকার মান্যগণ্য ব্যক্তিবর্গের কাছে সহযোগিতা চাইলেও কেউ এগিয়ে আসেনি। ফলে নিরুপায় হয়ে গত রোববার বিকেলে মেয়েদের নিয়ে একটি ছেলের দখলে নেওয়া দোকানে তালা লাগিয়ে দেন।…







