AFC থেকে বাদ, বাগানে আর থাকতে চাইছেন না নুনো; ছাড়া হতে পারে লোনে
শুরুটা ভালো না হলেও ISL-এ এখন দারুন ছন্দে রয়েছে মোহনবাগান সুপার জায়ান্ট। লিগ শীর্ষে যাওয়ার হাতছানি রয়েছে সামনে। শেষ ম্যাচে হায়দরাবাদকে হারিয়ে বেশ আত্মবিশ্বাসী তাদের ফুটবলাররা। সবুজ মেরুনের পরবর্তী ম্যাচ রয়েছে ১০ নভেম্বর, প্রতিপক্ষ ওড়িশা এফসি। সেই ম্যাচ জিততে পারলেই শীর্ষে থাকা বেঙ্গালুরুর সঙ্গে সমান পয়েন্ট হয়ে দাঁড়াবে তাদের। রবিবার লিগে নর্থইস্ট ইউনাইটেডের কাছে ৩-২ ব্যবধানে পরাজিত হয়েছে ওড়িশা। তাই আসন্ন ম্যাচে মোলিনা ব্রিগেডকেই ফেভারিট মনে করা হচ্ছে। তবে মোহনবাগানের মাথা ব্যাথার কারণ ম্যাচ নয়, বরং এক ফুটবলার। তিনি হলেন নুনো…

