বাংলাদেশঃ নুর ও রাশেদের বিরুদ্ধে মামলা
নিজস্ব প্রতিবেদক : রাজধানীর পল্টনে অবস্থিত প্রিতম-জামান টাওয়ারে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ের কলাপসিবল গেট ও তালা ভাঙার অভিযোগে দলটির একাংশের সভাপতি নুরুল হক নুরসহ বেশ কয়েকজনের বিরুদ্ধে মামলা হয়েছে। মামলাটি করেছেন ভবনের মালিক মশিউর জামান। শুক্রবার (২১ জুলাই) রাতে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন পল্টন থানার অফিসার ইনচার্জ (ওসি) সালাউদ্দিন মিয়া। তিনি বলেন, গতকাল রাতে ভবনের মালিক বাদী হয়ে মামলাটি করেন। মামলার এজাহারনামীয় আসামি ১৭ জন। এর মধ্যে নুর ও রাশেদের নামও রয়েছে। আর অজ্ঞাতনামা আসামি করা হয়েছে ৭৫ থেকে…

