নেতাজীকে অসম্মান, ইতিহাস বিকৃতির অভিযোগ, প্রভাসের ছবি ‘ফৌজি’ ঘিরে বিতর্ক, ‘ক্ষমা চাইতে হবে’, বললেন চন্দ্র বসু
নেতাজী সুভাষচন্দ্র বসুকে অপমানের অভিযোগ। বিতর্কে দক্ষিণী তারকা প্রভাসের ছবি ‘ফৌজি’। ২৩ অক্টোবর প্রভাসের জন্মদিন উপলক্ষে ছবির টিজ়ার প্রকাশ করা হয়েছে। আর তাতেই নেতাজীর চরিত্রকে যেভাবে তুলে ধরা হয়েছে, তা নিয়ে বিতর্ক চরমে। ছবির টিজ়ারে নাৎসি জার্মানির তদানীন্তন শাসক অ্যাডল্ফ হিটলারের সঙ্গে নেতাজীর সাক্ষাতের একটি দৃশ্য দেখানো হয়েছে। সেখানে ‘ভগবত গীতা’ দ্বারা অনুপ্রাণিত কোড বসানো হয়েছে AI দিয়ে তৈরি নেতাজীর চরিত্রের মুখে। AI দিয়ে তৈরি নেতাজীর চরিত্রকে বলতে শোনা যায়, “জাপান ব্রিটেনকে হারিয়ে সিঙ্গাপুর দখল করে। ওই জয়ের…

