বাংলাদেশঃ আ’লীগের মনোনয়ন ফরম বিক্রি মঙ্গলবার
নিজস্ব প্রতিবেদক : নেত্রকোনা-৪ আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম বিক্রি করা হবে আগামী মঙ্গলবার (১৮ জুলাই) ও বুধবার (১৯ জুলাই)। রোববার (১৬ জুলাই) রাতে আওয়ামী লীগের দফতর সম্পাদক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, আওয়ামী লীগের মনোনয়ন পেতে আগ্রহী প্রার্থীরা আগামী ১৮ জুলাই (মঙ্গলবার) ও ১৯ জুলাই (বুধবার) প্রতিদিন সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দলীয় মনোনয়নের আবেদনপত্র সংগ্রহ ও জমা দিতে পারবেন। আগ্রহী প্রার্থীদের আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়…

