বাংলাদেশঃ অতিরিক্ত যাত্রীর চাপে নৌকাডুবি
সান নিউজ ডেস্ক: পঞ্চগড়ের বোদা উপজেলার করতোয়া নদীতে মর্মান্তিক নৌকাডুবির ঘটনা অতিরিক্ত যাত্রীর চাপে ঘটেছে বলে জানিয়েছে জেলা প্রশাসন গঠিত তদন্ত কমিটি। মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত জেলা প্রশাসক দীপঙ্কর রায় এ তথ্য জানান। দীপঙ্কর রায় জানান, ভয়াবহ নৌকাডুবির ঘটনায় পাঁচ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়। তিন কার্য দিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা বলা হয়। আজকের মধ্যে প্রতিবেদন জমা দেওয়া হবে। আমরা ইতোমধ্যে সব ভিডিও ডকুমেন্টস সংগ্রহ করেছি। প্রত্যক্ষদর্শী ও উদ্ধার কর্মীদের…

