বাংলাদেশ: ১১ দাবিতে কর্মবিরতিতে যাচ্ছেন নৌ শ্রমিকরা
নিজস্ব প্রতিবেদক: ১১ দফা দাবিতে আগামী মঙ্গলবার (সোমবার দিবাগত রাত ১২টা) থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করছে বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন। দাবিগুলোর মধ্যে রয়েছে নৌযান শ্রমিকদের সামাজিক নিরাপত্তা, নৌপথে সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধ এবং ভারতগামী শ্রমিকদের ল্যান্ডিং পাস প্রভৃতি। রোববার (৩ মার্চ) বেলা সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তারা। এ সময় উপস্থিত ছিলেন- বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের সভাপতি মো. শাহ আলম, সহ-সভাপতি সৈয়দ শাহাদাত হোসেন ও সাধারণ সম্পাদক চৌধুরী আশিকুল আলমসহ সংগঠনের নেতারা। চৌধুরী আশিকুল আলম বলেন,…

