Bird: গান গাইল পাখি, রেকর্ড করলেন পক্ষীপ্রেমীরা, বাংলার কলতান সোস্যাল মিডিয়ায়
নিঃসন্দেহে অভিনব উদ্য়োগ। গাছে বসে আছে পাখি। আপনি হয়তো দেখতেই পাচ্ছেন না। আপন মনে হাঁটছেন সেক্টর ফাইভের রাস্তা ধরে। আচমকাই কুহু কুহু শব্দ। মন হারিয়ে যায় এই পাখির শব্দে। তবে অনেকে বলেন, ইদানিং সেই শব্দ হারিয়ে যাচ্ছে ক্রমশ। তবে এবার রাজ্যজুড়ে সেই পাখির গানই রেকর্ড করার উদ্যোগ নিলেন পক্ষীপ্রেমীরা। সকাল বেলা যখন গাছের মাথায় বসে গান ধরে ছোট্ট পাখি তখন সেই গান ঠিক কেমন শোনায় সেটাই রেকর্ড করা হল। পুকুরপাড়ে সজনে গাছে হলুদ পাখিটা যখন গান ধরে, কিংবা আম…

