বাংলাদেশঃ বাংলাদেশ যাচ্ছেন ভারতের পররাষ্ট্রসচিব
নিজস্ব প্রতিনিধি: ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব) সৌরভ কুমার বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি-সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কো-অপারেশন (বিমসটেক) ইস্যুতে আলোচনা করতে ঢাকায় আসছেন। বৃহস্পতিবার (৬ জুলাই) এক সংক্ষিপ্ত সফরে বাংলাদেশে আসছেন তিনি। কূটনৈতিক মহলে নয়া দিল্লির গুরত্বপূর্ণ এই কূটনীতিকের ঢাকা সফর ঘিরে নানা আলোচনা রয়েছে। বিশেষ করে, চলতি মাসের মাঝামাঝিতে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদলের সফরের আগে ভারতীয় পররাষ্ট্রসচিবের সফর হতে যাওয়ায় মূলত আলোচনার জন্ম দিয়েছে। জানা যায়, সংক্ষিপ্ত সফরে সৌরভ কুমার বৃহস্পতিবার সকালে ঢাকায় পৌঁছাবেন।…

