বাংলাদেশঃ সংলাপ নিয়ে জাতিসংঘ প্রস্তাব দেয়নি
নিজস্ব প্রতিবেদক : পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম বলেছেন, রাজনৈতিক নেতারা এটা (সংলাপ) নিয়ে কেন বলছেন, এটা আমার জানা নেই। কিন্তু কোনো রাষ্ট্র থেকে বা আন্তর্জাতিক সংস্থা থেকে এ বিষয়ে (সংলাপ) চাপে থাকা তো দূরের কথা, কোনো প্রস্তাবনাও পাইনি। রোববার (১১ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। সাম্প্রতিক সময়ে রাজনৈতিক দলগুলো নির্বাচনকে সামনে রেখে সংলাপ বসার কথা বলছে। সংলাপে বসা নিয়ে বন্ধুরাষ্ট্র থেকে কোনো চাপ আছে কি না, এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, আমি গত…

