হাসিনা দিল্লিতে, পরিবারের অন্য সদস্যরা কে কোথায়?
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের পতনের পর তাঁর পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ আত্মীয়দের অনেকেই দেশ ছেড়েছেন। বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন ও দলীয় সূত্রের দাবি অনুযায়ী, তাদের বড় একটি অংশ বর্তমানে ভারতসহ বিভিন্ন দেশে অবস্থান করছেন। তবে অনেকের বর্তমান অবস্থান সম্পর্কে নির্ভরযোগ্যভাবে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়ার সময় তাঁর সঙ্গে ছিলেন ছোট বোন শেখ রেহানা। বিভিন্ন সূত্রের তথ্য অনুযায়ী, শেখ রেহানা বর্তমানে লন্ডন ও ভারতের মধ্যে যাতায়াত করছেন।…

