Sonakshi Sinha: ‘পেহলে তেরে মাম্মি পাপা…’ বিবাহবিচ্ছেদের মন্তব্যে ট্রোলারকে ঠোঁটকাটা জবাব সোনাক্ষীর
Sonakshi Sinha: ‘পেহলে তেরে মাম্মি পাপা…” বিবাহবিচ্ছেদের মন্তব্যে ট্রোলারকে ঠোঁটকাটা জবাব সোনাক্ষীর, অভিনেত্রীর মন্তব্য ভাইরাল নেট দুনিয়ায় মুম্বই: ভিনধর্মে বিয়ে করেন বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা। সাত বছর প্রেমের পর জাহির ইকবালের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন সুন্দরী। বিয়ের পর থেকেই তিনি নানা কটাক্ষের শিকার হয়েছেন। এমনকি সোশ্যাল মিডিয়ায় নিজের বিয়ের ছবি শেয়ার করার সময় তিনি ‘কমেন্ট’ সেকশনও বন্ধ করে রাখেন। কিন্তু ট্রোলার-রা তাঁর পিছু ছাড়ে না! যদিও তাঁদেরও ছেড়ে কথা বলার পাত্রী নন শত্রুঘ্ন কন্যা! সম্প্রতি সমাজমাধ্যমে সোনাক্ষী সিনহা আর…

