১২৫ কোটি! আর্থিক সঙ্কটে জর্জরিত পাকিস্তানে বিক্রি হবে সে দেশের মহার্ঘ্যতম বাড়ি
ইসলামাবাদ: সে দেশের ইতিহাসে চরমতম আর্থিক সঙ্কটের মধ্যে দিয়ে যাচ্ছে পাকিস্তান। রাজনৈতিক অস্থিরতা, দুর্নীতি, উদ্বেগ, দারিদ্রের জাঁতাকলে পিষ্ট সাধারণ মানুষ। কিন্তু দেশবাসীর এই নিদারুণ পরিস্থিতি মানে এই নয় যে পাকিস্তান থেকে বিলাসিতা উবে গিয়েছে। সম্প্রতি প্রকাশ্যে এসেছে পাক মুলুকের মহার্ঘ্যতম বাড়ি। নির্মাতা জানিয়েছেন প্রাসাদোপম সেই বাড়ির দাম ১২৫ কোটি টাকা। বিক্রির জন্য জানানো হয়েছিল সেই অট্টালিকা সম্বন্ধে যাবতীয় তথ্য। তবে সেটি বিক্রি হয়ে গিয়েছে, নাকি এখনও ক্রেতা পাওয়া যায়নি, সে তথ্য সামনে আসেনি। ভারতীয় মুদ্রায় ১২৫ কোটি টাকা মূল্যের…

