বাংলাদেশঃ পিবিআই’র সংবাদ সম্মেলন বাতিল
সান নিউজ ডেস্ক : বাংলাদেশ পুলিশের সাবেক এসপি বাবুল আক্তারের স্ত্রী মিতু হত্যা মামলার তদন্ত নিয়ে প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন সম্প্রতি একটি ভিডিও প্রকাশ করেছিলেন। সাংবাদিক ইলিয়াস নিজ ইউটিউবে সেই ভিডিওতে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) প্রধান বনজ কুমার মজুমদারের বিরুদ্ধে বাবুলকে রিমান্ডে নির্যাতনসহ বেশ কয়েকটি অভিযোগ আনেন। মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) ইলিয়াসের সেই ভিডিও নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছিল পিবিআই। সেখানে নিজের অবস্থান ব্যক্ত করার কথা ছিল বনজ কুমারের। তবে অনিবার্য কারণবশত সংবাদ সম্মেলনটি বাতিল করা হয়েছে বলে জানিয়েছে পিবিআই।…

