বাংলাদেশঃ পি কে হালদারের স্বাস্থ্য পরীক্ষা করা হবে
সান নিউজ ডেস্ক : বাংলাদেশের ৩ হাজার ৬০০ কোটি টাকা পাচারের অভিযোগ মাথায় নিয়ে ভারতে আত্মগোপনে থাকা পি কে হালদার অবশেষে কিছুদিন আগে গ্রেফতার হন দেশটির প্রশাসনের হাতে। তাকে ও তার সহযোগী পাঁচজনকে আরও ২৫ দিনের জেল হেফাজতে পাঠিয়েছে ইন্ডিয়ার আদালত। শুক্রবার (১৫ জুলাই) বেলা ১১টায় ব্যাঙ্কশালের বিশেষ সিবিআই আদালতে পি কে হালদারকে উঠানো হয়। এসময় শুনানি শেষে বিচারপতি জীবন কুমার সাঁধু এই আদেশ দেন। আদালত থেকে একই সঙ্গে পি কে হালদারের মেডিকেল পরীক্ষা করিয়ে পরবর্তী শুনানির দিনে রিপোর্ট…

