বাংলাদেশঃ পুরুষের জন্য ১০ দফা দাবি
সান নিউজ ডেস্ক: আজ আন্তর্জাতিক পুরুষ দিবস উপলক্ষে ‘জাতীয় পুরুষ সংস্থা’র পক্ষ থেকে ১০ দফা দাবি পেশ করা হয়। শনিবার (১৯ নভেম্বর) সকাল ১০ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে এই গণজমায়েত অনুষ্ঠিত হয়। এখান থেকে জাতীয় পুরুষ সমাজ তাদের অধিকার এবং পুরুষ নির্যাতন আইন প্রণয়নের বিষয়ে জোর দেন। জাতীয় পুরুষ সংস্থার দাবি: মহিলা ও শিশু মন্ত্রণালয়কে সংশোধন করে পুরুষ ও মহিলা বিষয়ক মন্ত্রণালয় করতে হবে। মিথ্যা মামলা প্রমাণিত হওয়ার পর রাষ্ট্র ভিকটিমকে সর্বোচ্চ ক্ষতিপূরণ দিতে হবে। সব পুরুষের কর্মসংস্থান নিশ্চিত…


