Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।
পুষ্পা টু-তে অভিনয় করছেন ওয়ার্নার? ছবি প্রকাশ্যে আসতেই অস্ট্রেলীয় ক্রিকেটারকে নিয়ে চর্চা
পুষ্পা টু-তে অভিনয় করছেন ওয়ার্নার? ছবি প্রকাশ্যে আসতেই অস্ট্রেলীয় ক্রিকেটারকে নিয়ে চর্চা

মেলবোর্ন: তিনি নিয়মিত ভারতীয় সিনেমা দেখেন। একটা সময় সানরাইজার্স হায়দরাবাদের (SRH) হয়ে আইপিএলে খেলেছেন। সানরাইজার্স হায়দরাবাদের হয়ে আইপিএল চ্যাম্পিয়নও হয়েছেন। দক্ষিণী সিনেমার ভক্ত ডেভিড ওয়ার্নারকে প্রায়শই বিভিন্ন জনপ্রিয় গানের সঙ্গে নাচতেও দেখা যায়। ডেভিড ওয়ার্নার (David Warner) নিজে সেই সব ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্টও করে থাকেন। এবার কি দক্ষিণী সিনেমাতেও নামতে চলেছেন অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী ক্রিকেটার ডেভিড ওয়ার্নার?  শনিবার সেই জল্পনাই চলল দিনভর। গুঞ্জনের কারণ মেলবোর্নে ওয়ার্নারের কিছু ছবি। যেখানে বাঁহাতি ব্যাটিং তারকাকে দেখা যাচ্ছে শ্যুটিং করতে। হাতে রিভলবার। সাদা ট্রাউজার্স।…

Read More