Parenting Tips: স্কুলের সঙ্গে বাইরে যাচ্ছে বাড়ির বাচ্চা, অযথা প্যানিক করছেন! পাঁচের পাঞ্চ শিখিয়ে পাঠান থাকবে না কোনও চিন্তা
স্কুলের পিকনিক বা ভ্রমণে যাওয়ার আগে শিশুদের যথাযথভাবে প্রস্তুত করা অত্যন্ত জরুরি। জরুরি প্রয়োজনে যোগাযোগের উপায় থেকে শুরু করে দলের সাথে থাকার বিষয়—এমন পাঁচটি বিষয় রয়েছে যা প্রতিটি শিশুর জানা উচিত। কলকাতা: স্কুল ট্রিপ বা এক্সকারশন শুনলেই স্কুল পড়ুয়ারা সুপার এক্সাইটেড হয়ে যায়৷ মা-বাবাকে ছাড়া প্রথম বাইরে যাওয়ার অনাবিল আনন্দ, হাতছানি না পাওয়া এক অনন্য স্বাধীনতার৷ বন্ধুদের সঙ্গে সময় কাটানো, নতুন জায়গা ঘুরে দেখা আর গভীর রাত পর্যন্ত গল্প-গুজব করা—এসব নিয়েই চলতে থাকে প্ল্যানিং। বাচ্চারা যতটা এক্সাইটেড থাকে ঠিক…

