Kolkata: ভোটার, আধার, প্যান, সব ভুয়ো! এতদিন চুপিসাড়ে বাস কলকাতায়? গ্রেফতার ৩ আফগান নাগরিক
ভারতীয় নাগরিকত্বের পরিচয়পত্র বানিয়ে দীর্ঘদিন শহরে আস্তানা তিন আফগান নাগরিকের।ভোটার, আধার, প্যান, সব ভুয়ো! এতদিন চুপিসাড়ে বাস কলকাতায়? গ্রেফতার ৩ আফগান নাগরিক কলকাতা: ভারতীয় নাগরিকত্বের পরিচয়পত্র বানিয়ে দীর্ঘদিন শহরে আস্তানা তিন আফগান নাগরিকের। সিকিউরিটি কন্ট্রোল অর্গানাইজেশনের করা অভিযোগের ভিত্তিতে তিন আফগান নাগরিককে গ্রেফতার করল ভবানীপুর থানার পুলিশ। আবদুল্লাহ খান, সাহেব খান ও জলত খান নামে তিন আফগান নাগরিক গ্রেফতার। কলকাতা পুলিশ সূত্রে খবর, দীর্ঘদিন ধরেই অভিযুক্তরা কলকাতার বাসিন্দা ওই তিন অভিযুক্ত। পুলিশের দাবি আফগানিস্তানের পাসপোর্ট নিয়ে এদেশে এসেছিলেন তারা।…



