বাংলাদেশ: বিএনপি-জামায়াত ষড়যন্ত্র করছে
নিজস্ব প্রতিবেদক: আ’লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের মন্তব্য করে বলেছেন, সারাদেশে কোটা আন্দোলনকে ঘিরে বিএনপি-জামায়াত লাশের রাজনীতি করতে চায়। মঙ্গলবার তাদের ষড়যন্ত্রে সারাদেশে ছাত্রদল-ছাত্রশিবির সহিংসতা করেছে। এতে বিশেষ করে তারা ঢাকার পরিস্থিতি ঘোলা করেছে। এরই মধ্যে দেশে কয়েকটি তাজা প্রাণ ঝরে গেল। বুধবার (১৭ জুলাই) দুপুরে ঢাকা জেলা ও ঢাকা মহানগর (উত্তর ও দক্ষিণ) আ’লীগের নেতৃবৃন্দের সাতে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সকল কথা বলেন। তেজগাঁও ঢাকা জেলা আ,লীগের কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।…






