বাংলাদেশঃ গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার
কামরুল সিকদার, বোয়ালমারী ফরিদপুর: ফরিদপুরের বোয়ালমারী উপজেলার চতুল ইউনিয়নের পোয়াইল গ্রাম থেকে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) রাতে ২৫ কেজি গাঁজাসহ ওই দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে বোয়ালমারী থানা পুলিশের একটি দল। এ ঘটনায় ওই রাতেই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বোয়ালমারী থানায় মামলা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন- জুয়েল খান (৩৬) ও আব্দুল কুদ্দুস (২৩)। শুক্রবার গ্রেফতারকৃতদের ফরিদপুর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। গ্রেফতারকৃত জুয়েল খান সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার লাহিড়ী মনপুর গ্রামের সাত্তার খানের ছেলে। তিনি উপজেলার চতুল…

