বাংলাদেশঃ ফেনীতে ৫০ বছর পূর্তি অনুষ্ঠানে মিলন মেলা
ফেনী প্রতিনিধি : ফেনী সদর উপজেলার লেমুয়া ইউনিয়নের শেখ মুজিবুল হক উচ্চ বিদ্যালয়ের ৫০ বছর পূর্তি উপলক্ষে ফলক উম্মোচন, বেলুন ও পায়রা উড়িয়ে সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠিত। রোববার (১ ডিসেম্বর) দিন ব্যাপী নানা আয়োজনে স্কুল প্রাঙ্গনে অনুষ্ঠানটি নবীন ও প্রবীনের মিলন মেলায় পরিণত হয়। প্রায় ২ হাজার ৫শ প্রাক্তন শিক্ষার্থী এই উৎসবে অংশ নেয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী। অনুষ্ঠানটি উদ্বোধন করেন শেখ মুজিবুল হক উচ্চ বিদ্যালয়ের পরিচালনা…


