East Medinipur News: নেতাজির পদধূলি থেকে সত্যাগ্রহ আন্দোলন, অগ্নিযুগের নীরব সাক্ষী তমলুক রাজবাড়ি
East Medinipur News: ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে মেদিনীপুরের তমলুক রাজবাড়ি একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে। ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে প্রতিরোধের অন্যতম প্রধান কেন্দ্র ছিল এই রাজবাড়ি। তমলুক, সৈকত শী: ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে মেদিনীপুরের তাম্রলিপ্ত বা তমলুক রাজবাড়ী এক উজ্জ্বল ও ঐতিহাসিক নাম। ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে সংগ্রামের এক অন্যতম প্রধান কেন্দ্র ছিল এই রাজবাড়ি। অষ্টাদশ শতাব্দীতে রানি কৃষ্ণপ্রিয়া ব্রিটিশদের অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হয়ে এই রাজবাড়ির অন্দরেই ব্রিটিশ-বিরোধী শক্তির প্রথম ভিত প্রস্তুত করেন। এরপর বিংশ শতাব্দীর শুরুতে বঙ্গভঙ্গ-বিরোধী আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা…

