ঝাড়গ্রামে রেললাইনের পাশে ব্যারিকেড! বন্যপ্রাণী চলাচলের স্বাভাবিক পথ আটকে দিয়েছে, অভিযোগ বন দফতরের!
সুষ্ঠ সমাধান চেয়ে রেলকে চিঠি বন দফতরের! বন্যপ্রাণীর যাতায়াতের স্বাভাবিক পথে বাধা দেওয়া হচ্ছে৷ অবিলম্বে ব্যবস্থা নেওয়া হল। খড়গপুর ডিভিশনের ঝাড়গ্রামের সরডিহা, লোধাশুলি, বাঁশতলার কাছে রেল লাইনের পাশে স্তম্ভ বা গার্ডরেল বসানোকে কেন্দ্র করে শুরু হয়েছে রেল ও বন দফতরের মধ্যে চাপানউতোর৷ ঝাড়গ্রাম জেলার হাতির গতি পথ গুলিতে রেললাইনের পাশে গার্ডরেল ঘিরে শুরু হয়েছে নতুন বিতর্ক। রেল দফতর জানিয়েছে, হাতি–ট্রেন সংঘর্ষ রোধে এই গার্ডরেল প্রকল্প নেওয়া হয়েছিল। কিন্তু বনদফতর আপত্তি জানিয়ে বলছে—এই গার্ডরেল বন্যপ্রাণীর স্বাভাবিক চলাচলে বাধা সৃষ্টি করছে।…

