বাংলাদেশঃ বিশ্ব ফটোগ্রাফিক দিবস উদযাপন
বশেমুরবিপ্রবি প্রতিনিধি: আজ (১৯ আগস্ট) বিশ্ব ফটোগ্রাফি দিবস। সারা বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে গোপালগঞ্জর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) ফটোগ্রাফিক সোসাইটি ও এই দিবসকে কেন্দ্র করে ফটোওয়াক পালন করেছেন। বশেমুরবিপ্রবি ফটোগ্রাফিক সোসাইটির উদ্যোগে গোপালগঞ্জের বর্নি বাওরে এই ফটোওয়াক অনুষ্ঠিত হয়েছে। কোনো কিছু লিখে বা বলে যতো সহজে প্রকাশ করা যায়, ছবি দিয়ে মনের গভীর অভিব্যক্তি আরো ভালো করে বোঝানো যায়। মানুষের মনে কথার থেকে ছবি অনেক বেশি প্রভাব ফেলে। যা থেকে সুস্পষ্ট ইঙ্গিত পাওয়া যায়…

