Bangladesh Plane Bomb Hoax: প্লেনে বোমা রাখা আছে! ছেলের পরকীয়ায় জল ঢালতে কাঠমান্ডুগামী উড়ান নামালেন মা…
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কাঠমান্ডুগ্রামী বিমানে বোমা আছে। ফোন পেয়ে চমকে উঠেছিলেন বিমানবন্দরের কর্মীরা। যে মহিলা ফোন করেছিলেন তিনি জানান, কাঠমান্ডুগামী বিজি ৩৭৩ ফ্লাইটে বোমা রয়েছে। ওই ফোন পেয়েই শুরু হয় যুদ্ধকালীন তত্পরতায় বিমানে তল্লাশী। কিন্তু বিমান থেকে কিছুই পাওয়া যায়নি। পরে ফোন কলের ডিটেইল ধরে গ্রেফতার করা হয়েছে ৩ জনকে। তাদের জেরা করে চক্ষু চড়কগাছ গোয়েন্দাদের। শুক্রবার বিমান বাংলাদেশের একটি বিমান ঢাকা থেকে কাঠমান্ডু যাচ্ছিল। ওড়ার কিছুক্ষণ আগেই বিমানবন্দরের এয়ার ট্রাফিক কন্ট্রোলে ফোন আসে যে ওই বিমানে…

