বাংলাদেশে ফেরার ‘শপথ’ হাসিনার, বড় আহ্বান শাসকদল BNP-র সাংসদের
নয়াদিল্লি : কয়েকদিন আগেই দিল্লিতে সাংবাদিক সম্মেলন করে বাংলাদেশের বর্তমান পরিস্থিতির কথা তুলে ধরে উদ্বেগ প্রকাশ করেছেন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভার্চুয়ালি যোগ দেওয়া সাংবাদিক বৈঠক থেকে তিনি বাংলাদেশ ফেরার কথাও জানিয়েছেন । ২০২৪ সালের অগাস্টে ক্ষমতাচ্যুত হয়ে দেশত্যাগ করার পর তাঁর বার্তা নিয়ে চর্চা শুরু হয়েছে বাংলাদেশে। এই আবহে এবার বাংলাদেশে বর্তমানে নিষিদ্ধ আওয়ামী লিগের (যার নেতৃত্বে রয়েছেন হাসিনা) সঙ্গে তাঁর দলের মার্জারের বা একসঙ্গে মিশে যাওয়ার আহ্বান জানালেন BNP বা বাংলাদেশের ন্যাশনালিস্ট পার্টির এক জনপ্রতিনিধি। ঢাকার…

