দিল্লির এই বাসিন্দা ঘরেই বানিয়ে ফেললেন অর্কিডের বাগান! জানালেন বিশেষ কৌশলটি
অর্কিড ফুলের সৌন্দর্য ও বৈচিত্র্য বিশ্বজুড়েই প্রশংসিত। শহরের ব্যস্ত জীবনেও ঘরের কোণে এই মনোমুগ্ধকর ফুল ফোটানো এখন কঠিন কিছু নয়। দিল্লির বাসিন্দা মেরি জর্জ এই ধারণাকে বাস্তব রূপ দিয়েছেন। দ্য বেটার ইন্ডিয়া সূত্রে জানা গিয়েছে, ৬৩ বছর বয়সী এই উদ্যানপ্রেমী ছাদ ও বারান্দা মিলিয়ে গড়ে তুলেছেন এক বিস্ময়কর অর্কিড সংগ্রহ। কেরালায় জন্ম হলেও দিল্লিতেই বড় হয়েছেন মেরি। ছোটবেলা থেকেই গাছপালা ভালোবাসেন। এই শখে অনুপ্রেরণা জুগিয়ে ছিলেন মেরির মা। প্রাক্তন জীববিজ্ঞান শিক্ষিকা মেরি বর্তমানে দিল্লিতে নিজের বাড়ির ছাদ, বারান্দা ও…

