ভায়া ঢাকা, ২ বছর পর চালু আগরতলা-কলকাতা বাস পরিষেবা
প্রসেনজিৎ সাহা, আগরতলা : করোনা অতিমারীর কারণে দীর্ঘ দুই বছর ধরে বন্ধ ছিল পরিষেবা। ফের শুরু হল আগরতলা-কলকাতা ভায়া ঢাকা বাস পরিষেবা (Agartala-Kolkata Via Dhaka Bus Service)। ২০২০-র মার্চের পর শুক্রবার পুনরায় এই পরিষেবার সূচনা করেন ত্রিপুরার (Tripura) পরিবহন মন্ত্রী। আখাউড়া আন্তর্জাতিক চেকপোস্ট থেকে ২৮ জন যাত্রীকে নিয়ে মৈত্রী বাস রওনা হয় কলকাতা সল্টলেকের উদ্দেশ্যে। শুক্রবার ছাড়া সপ্তাহে প্রতিদিন বাস পরিষেবা চালু থাকবে। এদিকে প্রাকৃতিক দুর্যোগের কারণে এক মাস ধরে ত্রিপুরা থেকে কলকাতা রেল পরিষেবা বন্ধ। এই পরিস্থিতিতে মৈত্রী…

