বাংলাদেশঃ বিএনপির বিশৃঙ্খলার চেষ্টা বিফল
সান নিউজ ডেস্ক: বিএনপি-জামায়াত ঢাকা শহরে গণমিছিলের নামে একটা বড় বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেছিল। কিন্তু পুরো শহরজুড়ে নেতাকর্মীদের সতর্ক অবস্থানের কারণে তা সম্ভব হয়নি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ শনিবার (৩১ ডিসেম্বর) দুপুরে চট্টগ্রামের নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি। ‘ঢাকায় শুক্রবার (৩০ ডিসেম্বর) বিএনপির গণমিছিল কর্মসুচি থেকে পুলিশের ওপর জামাত-শিবিরের হামলার ঘটনা কেন হলো এবং পুলিশের কি প্রস্তুতি ছিল’ -সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ড. হাছান মাহমুদ…

