Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।
রাসবিহারীতে সিপিএমের স্টলে হামলা, প্রতিবাদ করে গ্রেফতার কমলেশ্বর,পরে মুক্তি
রাসবিহারীতে সিপিএমের স্টলে হামলা, প্রতিবাদ করে গ্রেফতার কমলেশ্বর,পরে মুক্তি

রাসবিহারীতে মহাষ্টমীতে তুমুল গণ্ডগোল। সোমবার সিপিএমের স্টলে হামলার অভিযোগ উঠেছিল তৃণমূলের বিরুদ্ধে। আর তারই প্রতিবাদে এদিন সিপিএমের নেতৃত্ব প্রতিবাদ কর্মসূচিতে সামিল হয়েছিলেন। সেই কর্মসূচিতে পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায়. সিপিএম নেতা বিকাশ ভট্টাচার্য প্রমুখ হাজির ছিলেন। সেই প্রতিবাদ চলাকালীনই আটক করা হয় সিনেমা পরিচালককে। পরে তাঁকে গ্রেফতারও করা হয় বলে খবর। এদিকে এই ঘটনায় সিনেমা জগতের অন্দরেও শোরগোল পড়ে যায়। কমলেশ্বর মুখোপাধ্যায়ের মতো ব্যক্তিত্বকে এভাবে প্রিজন ভ্যানে তোলার ঘটনাকে ঘিরে অনেকেই প্রতিবাদ জানিয়েছেন।  পাশে আছি, প্রতিবাদ জানিয়ে লিখেছেন অপর পরিচালক সৃজিত…

Read More