Diwali Celebration Around the World: ভারত ছাড়াও এই ৫ দেশে আলোর উৎসবের ধুম, অভিনব সব রীতি! তালিকায় কারা?
নেপালের কুকুর তিহার, সিঙ্গাপুরের লিটল ইন্ডিয়ার আলোকসজ্জা, মালয়েশিয়ার প্রদীপের আলো, শ্রীলঙ্কার তামিল ঐতিহ্য কিংবা ফিজির পারিবারিক উদযাপন—প্রতিটি ক্ষেত্রেই দীপাবলি নিজের মতো করে ধরা দেয়। কোথাও ধর্মীয় আচার মুখ্য, কোথাও সাংস্কৃতিক মিলন, আবার কোথাও পরিবার ও সম্প্রদায়ের বন্ধনই উৎসবের প্রাণ। আলোর উৎসব দীপাবলি মানেই প্রদীপের আলো, রঙিন আলপনা, বাজি, মিষ্টিমুখ আর প্রিয়জনদের সঙ্গে আনন্দ ভাগ করে নেওয়া। ভারতের বিভিন্ন প্রান্তে এই উৎসব পালিত হয় নানা রীতিতে। তবে জানেন কি, ভারতের বাইরেও পৃথিবীর একাধিক দেশে দীপাবলিকে ঘিরে দেখা যায় উৎসবের…

