Bipasha Basu Viral Video: বর্ষবরণের রাতে এ কী কাণ্ড করলেন বিপাশা? সঙ্গে ছিল ছোট্ট মেয়েও! দেখুন ভাইরাল ভিডিও
Bipasha Basu Viral Video: ক্যামেরাবন্দি সেই আবেগঘন মুহূর্তই ভাগ করে নিলেন অভিনেত্রী বিপাশা বসু। বিপাশা বসু মুম্বই: নতুন বছরে একরত্তি কন্যা দেবীর সঙ্গে নাচে মজলেন অভিনেত্রী বিপাশা বসু। ক্যামেরাবন্দি সেই আবেগঘন মিষ্টি মুহূর্তই ভাগ করে নিলেন অভিনেত্রী। নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ভিডিওটি পোস্ট হতেই যেন আবেগে ভাসলেন ভক্তরা। মা-মেয়ের এই জুটিকে ভালবাসায় ভরিয়ে দিলেন তাঁরা। বিপাশা এবং দেবী দু’জনকেই কালো পোশাকে ট্যুইনিং করতে দেখা গিয়েছে। ভিডিওটিতে দেখা যাচ্ছে শিশুকন্যা দেবীর নাচের তালে পা মিলিয়েছেন স্বয়ং বিপাশা। মা-মেয়ে দুজনকেই বেশ খোশমেজাজে…

