Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।
নবাব আমলের কামান উদ্ধার কলকাতায়, মাটি খুঁড়তেই বেরিয়ে এল প্রাচীন ইতিহাস
নবাব আমলের কামান উদ্ধার কলকাতায়, মাটি খুঁড়তেই বেরিয়ে এল প্রাচীন ইতিহাস

তিলোত্তমা কলকাতার ইতিহাস যে আড়াই হাজার বছরের প্রাচীন সেটার প্রমাণ দিয়েছিল দমদমের ক্লাইভ হাউস। মাটির নীচ থেকে উদ্ধার প্রত্নতত্ত্ব সামগ্রী সেই ইতিহাসকে সামনে এনেছিল। এবার দমদম থেকেই কলকাতার ইতিহাসের আরও এক নতুন প্রাচীন ইতিহাসের সন্ধান মিলল। দমদম সেন্ট্রাল জেলের মোড়ের মাটির তলায় মিলেছে একটি বিশাল কামান। মাটি খুঁড়ে বের করার চেষ্টা হলেও পাঁচ ফুটের বেশি বের করা যায়নি। রাজ্য সরকারের অ্যাডমিনিস্ট্রেটর জেনারেল অ্যান্ড অফিসিয়াল ট্রাস্টি বিপ্লব রায় জানান, ওই কামান মাটির নীচে আরও পাঁচ ফুট রয়েছে বলে মনে করা…

Read More