আখেরি মোনাজাতে যাচ্ছেন মুসল্লিরা
জেলা প্রতিনিধি: আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় ইসলামের বাণী সর্বত্র পৌঁছে দিতে গাজীপুরের টঙ্গীর তুরাগ নদীর তীরে বিশ্ব ইজতেমা ময়দানে যাচ্ছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। আজ ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাতের আগে দেশ-বিদেশের মুসল্লিদের পদচারণায় গোটা ময়দান মুখরিত হয়ে ওঠে। আল্লাহ প্রদত্ত বিধি-বিধান অনুযায়ী জীবন গড়ার আহ্বান জানিয়ে দেশ-বিদেশের লাখ লাখ ধর্মপ্রাণ মুসল্লির জিকির আসকার, ইবাদত-বন্দেগি ও পবিত্র কোরআনের আলোকে গুরুত্বপূর্ণ বয়ানের মধ্য দিয়ে আজ ইজতেমার ৩ দিন অতিবাহিত হচ্ছে। রোববার (৪ ফেব্রুয়ারি) সকাল ৯ টা থেকে ১০ টার মধ্যে আখেরি মোনাজাত…

