বিশ্ব বই ও কপিরাইট দিবস
সান নিউজ ডেস্ক: আজ ২৩ এপ্রিল, বিশ্ব বই ও কপিরাইট দিবস। এটি ইউনেস্কো (জাতিসংঘের শিক্ষাগত, বৈজ্ঞানিক ও সাংস্কৃতিক সংস্থা) দ্বারা পঠন , প্রকাশনা ও কপিরাইট প্রচারের জন্য আয়োজিত একটি বার্ষিক অনুষ্ঠান। প্রতিবছর এ দিনটিতে সারা বিশ্বের বইপ্রেমীরা বিশেষ গুরুত্ব নিয়ে উদযাপন করেন। এ বছর ১০০টির অধিক দেশে পালিত হচ্ছে বিশ্ব বই দিবস। বিশ্বায়নের এ যুগে মেধাবী প্রজন্ম ও জ্ঞানভিত্তিক সমাজ গড়ে তোলার মূল উপাদান হচ্ছে বই এবং চর্চার মূল প্রতিপাদ্য হচ্ছে পাঠাভ্যাস। বিশ্ব বই দিবস বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।…

