বাংলাদেশঃ মঙ্গলবার বুস্টার ডোজ দিবস
সান নিউজ ডেস্ক : মঙ্গলবার (১৯ জুলাই) দেশব্যাপী করোনা সংক্রমণ রোধে বুস্টার ডোজ দিবস পালনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ স্বাস্থ্য অধিদফতর। মঙ্গলবার দেশব্যাপী মানুষকে করোনাভাইরাস প্রতিরোধী টিকা দেয়ার লক্ষ্যে এক দিনে ৭৫ লাখ ডোজের এই ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। এই ৭৫ লাখ টিকা বুস্টার (তৃতীয়) ও দ্বিতীয় ডোজ হিসেবে দেয়া হবে। দেশে করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি ও তুলনামূলক কম বুস্টার (তৃতীয়) ডোজ কাভারেজ বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই দিন ১৮ বছরের বেশি যে কেউ দ্বিতীয় ডোজ নেয়ার চার মাস পূর্ণ…

